শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্র জীবন থেকেই হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত সানাউল্লাহ

ইসমাঈল হুসাইন ইমু : [২] রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে এইচ এম সানাউল্লাহ ওরফে সবুজ নামে ওই যুবককে মিরপুর
৬ নম্বর সেকশন থেকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

[৩] সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ার খবরে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে।

[৪] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল বলেন, গ্রেফতারের সময় তার কাছ থেকে হিযবুত তাহরীরের লিফলেট, বিজ্ঞপ্তি, জঙ্গিবাদি বিভিন্ন লেখা, মতবাদ ও বই উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সানাউল্লাহ ওরফে সবুজ মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপস, ইমো, মেসেঞ্জার এবং ইউটিউবের মাধ্যমে হিযবুত তাহরীরের পক্ষে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি অনলাইনে হিযবুত তাহরীরের অন্য সদস্যদের সঙ্গে পরিচিতি, যোগাযোগ রক্ষা ও প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। উদ্ধারকৃত লিফলেটে তার বিরুদ্ধে বর্তমান সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য, মিথ্যা অপপ্রচার, বিভিন্ন ধরনের গুজব, সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

[৬] র‌্যাব বলছে, এইচ এম সানাউল্লাহ ওরফে সবুজ ছাত্রজীবন থেকেই জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। পরবর্তীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে চাকরির পাশাপাশি জঙ্গি কার্যক্রম চালাতেন।

[৭] এর আগে ২০১৭ সালে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় সানাউল্লাহকে পুলিশ গ্রেফতার করে।

  • সর্বশেষ