শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে-জরিমানা

বগুড়া প্রতিনিধি : [২] বগুড়া শহরের মাটিডালী এলাকায় অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজারের কারখানা ও শহরের বৃন্দাবন পাড়া এলাখায় একটি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উক্ত অভিযানে অনুমোদনহীন বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। এছাড়াও আকবর লাচ্ছা নামে সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] বুধবার দুপুর ১২টায় শহরের মাটিডালী এলাকায় নিউ শাহ আমানত কেমিক্যাল ইউনিট ওয়ান এর অনুমোদন বিহীন ‘ফিনিক্স’ হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নিউ শাহ আমানত কেমিক্যালের কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরির অপরাধে শাহ আমানত কেমিক্যাল ইউনিট ওয়ান এর মালিক মাটিডালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোত্তাকিম দোলনকে নগদ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকায় আকবর লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পচিালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে আকবর লাচ্ছা সেমাই কারখানার মালিক আমিনুর ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল ইসলাম । উক্ত অভিযানে সহযোগিতা করেন, র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী সহ র‌্যাব সদস্যরা অংশ নেয়।

  • সর্বশেষ