শিরোনাম
◈ রাখাইনে সংঘর্ষে উদ্বেগ, নতুন রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়াকড়ি ◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তরিত হলো মসজিদ

ইয়াসিন আরাফাত : [২] ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরের আজম ক্যাম্পাসের ক্যাম্পের ভেতরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি মসজিদের প্রথম ফ্লোরকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যা এখন পুরোপুরি প্রস্তুত। ৯ হাজার বর্গকিলোমিটারের ওই ফ্লোরে ৮০টি শয্যা স্থাপন করা হয়েছে। এনডিটিভি, জি নিউজ, কোলকাতা ২৪

[৩] এ বিষয়ে মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এখানে কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করেছি। আমাদের ট্রাস্টি প্রয়োজনে রোগীদের খাবারের ব্যবস্থা করবে। আরও জায়গার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

[৪] মুসলিম কোঅপারেটিভ ব্যাংকের পরিচালক এস এম ইকবাল বলেন, মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর একটি দারুণ উদ্যোগ। ক্যাম্পাসের ইউনানি হাসপাতালেও এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

[৫] পুনে জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেন, আজম ক্যাম্পাস কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের কথা জানালে আমরা তাদের বিষয়টি বিবেচনায় নেই। সেন্টারটি পর্যবেক্ষণের পর রোগীদের সেবার অনুমতি দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়