শিরোনাম
◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব নৃত্য দিবস, নুপুরের ধ্বনিতে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আকুল আবেদন

আরিফ হোসেন: [২] বিশ্ব নৃত্য দিবসে, নুপুরের ছন্দে দেশের মাটিকে, আলিঙ্গন করার আবদেন জানিয়েছেন পাঁচ প্রবাসী নৃত্যশিল্পী। করোনা পরিস্থিতিতে, মাতৃভূমিতে ফেরা হয়নি তাদের। তাদের এ আবেদন দেশের মানুষের কাছে পৌঁছাতে ছোট্ট নৃত্য প্রযোজনার আয়োজন করেন বাংলাদেশের নৃত্যশিল্পী মাহফুজ কাদরী। নিউজ ২৪

[৩] নাচের শিল্পীদের বিশেষ একটি দিন। গেলো বছরেরও এ দিনটিতে তারা মেতে উঠেছিলো নানা আয়োজনে। কে ভেবেছিলো, চলতি বছরে বিশেষ এ দিনটি কেটে যাবে নীরবেই।

[৪] এই নৃত্যশিল্পীদের প্রায় সকলেই রয়েছেন প্রবাসে। যদি বেঁচে যান, তবে আর একবার আলিঙ্গন করতে চান দেশের মাটিকে, মানুষ হয়ে না হোক, শঙ্খচিল না হয় শালিকের বেশে। নৃত্যদিবেস প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এ আকুল আবেদন, ঘরে থেকেই তারা জানান নুপুরের ধ্বনি দিয়ে।

[৫] তাদের এই আবেদন, দেশের কাছে পৌছেঁ দিতে বাংলাদেশের নৃত্যশিল্পী মাহফুজ কাদরীর ছোট্ট এ প্রয়াস। আন্তর্জাতিক নৃত্য দিবসে মাতৃভূমিকে উৎসর্গ করে যৌথভাবে প্রযোজনাটি নির্মাণ করেন কাদরি ডান্স ট্রুপ এবং ধারণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়