শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে মা ও তিন সন্তানকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তাসহ তিন পুলিশ প্রত্যাহার

ইসমাঈল হুসাইন ইমু : [২] গাজীপুরের শ্রীপুর মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

[৩] প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. তারিকুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার সোহেল রানা এবং মা ও তিন সন্তান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা।

[৪] শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার (আবদার) এলাকায় মা ও তিন সন্তানকে জবাই করে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই আবু জাফর মোল্লা। শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে জেলার কালীগঞ্জ থানার গোলাম সরোয়ার ও ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কালিয়াকৈর থানার মনিরুজ্জামান খানকে পদায়ন করা হয়েছে।

[৫] গত ২৩ এপ্রিল শ্রীপুরের জৈনা বাজার এলাকায় নিজ বাড়ি থেকে মালয়েশিয়া প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলের (৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

[৬] এ ঘটনায় কাজলের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি মামলা করেন। পরে গত ২৬ এপ্রিল রাতে হত্যার ঘটনায় জড়িত একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে কিশোর পারভেজকে (১৭) গ্রেপ্তার করে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়