শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতসহ ১৪ দেশে নিয়মিত ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হচ্ছে, মার্কিন রিপোর্ট

ইসমাঈল আযহার: [২] ইউএস কমিশন অন ইন্টারন্যাশানাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে। নিউজ১৮

[৩] রিপোর্টে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার ওপর নিয়মিত হস্তক্ষেপ হচ্ছে এবং যে কার্যকলাপ প্রকাশ পাচ্ছে তাতে প্রতি মুহূর্তে এই স্বাধীনতা খর্ব হচ্ছে ৷

[৪] সংস্থাটির দাবি, কেন্দ্র সরকার সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছে। তারা ঘৃণা উদ্রেককারী বক্তৃতা এবং হিংসায় উস্কানি দেওয়ার মতো কাহিনীও ঘটিয়েছে।

[৫] এদিকে এই রিপোর্ট আমলে নিতে নারাজ কেন্দ্র। ভারত সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলছেন, ‘ভারতের বিরুদ্ধে একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য নতুন কিছু নয়৷ তবে এবারের স্তরটি একেবারে নতুন৷ এটা শুধু একটা সংস্থার নিজেদের মত এবং এর প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব৷’ ওয়ান ইন্ডিয়া

[৬] ইউএসসিআইআরএফ’র রিপোর্টে ১৪ টি দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশগুলো হলো, মিয়ানমার, চীন, এরিত্রা, ইরান, উত্তর কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তাজাকিস্তান, তুর্কেমেনিস্তান, ভারত, নাইজেরিয়া, রাশিয়া, সিরিয়া ও ভিয়েতনাম৷

[৭] রিপোর্টে আসামের নাগরিকত্ব আইনকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সিএএ ও এনআরসি আইন৷ এতে বলা হয়েছে, ‘বিজেপি নেতারা জোর করে সারা দেশে এনআরসি আইন বাস্তবায়ণ করছে। সিএএ আইন দ্বারা শুধু মুসলিমদেরই  কোনঠাসা করে চিহ্নিতকরণ করা হচ্ছে। দ্য ওয়াল

[৮] রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে তিন দিন ধরে হিংসা চলেছে। মুসলিমদের আক্রমণ করা হয়েছে। সেই হামলা বন্ধ করতে শুরুতে পুলিশ সক্রিয় ছিল না। বরং অভিযোগ, কোথাও কোথাও হামলাকারীদের ইন্ধন দিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ