শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজা রাখছেন পুতিনের প্রেস সেক্রেটারির মেয়ে!

নয়া দিগন্ত : [২] কোনো ধর্মকেই ছোট করা ঠিক নয়। বৌদ্ধ বা খ্রিস্টান, হিন্দু বা মুসলিম, শিখ বা জৈন সবারই নিজস্ব ধর্ম চর্চার অধিকার রয়েছে, তবে কাউকে আঘাত না দিয়ে। সেই কথাতেই বিশ্বাসী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একদম খাস লোকের মেয়ে। এবার রমজানের ছোঁয়া লাগল রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনেও।
নয়া দিগন্ত
[৩] তার কারণ রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের মেয়ে এলিজাবেথা ক্রমাগত ঝুঁকে পডেছেন ইসলামের প্রতি। ইসলামের প্রত্যেক দিকনির্দেশনা মেনে চলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন তিনি।

[৪] নিজের ইনস্টাগ্রাম পোস্টে এলিজাবেথা জানান, চলতি রমজান মাসে তিনি একটিও রোজা বাদ দিতে চান না। তিনি আরো জানিয়েছেন, ছোট থেকেই তার বাবা-মা তাকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিয়েছে‌ন, কখনো কোনো ধর্ম পালনে জোর করেননি।

[৫] রুশ প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ চেয়েছিলেন, এলিজাবেথা বুঝতে শিখলে নিজেই যেকোনো একটি ধর্ম বেছে নেবে। সেইমতোই এলিজাবেথা তার ইসলামের প্রতি ঝোঁকের কথা জানিয়েছেন। বাল্যকালের প্রথম ভাগে এলিজাবেথা বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে ইসলাম ধর্মের সঙ্গেই একাত্ম করতে পেরেছেন। তাই গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের সঙ্গে তিনিও এবছর সবগুলো রোজা করবেন বলে জানিয়েছে‌ন।

  • সর্বশেষ