শিরোনাম
◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান ◈ জামায়াত থেকে বহিষ্কার হলে কি এমপি পদ হারাবেন নজরুল?—আইন ও সংবিধান কী বলছে ◈ স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা ◈ কনটেইনারের ভেতরেই নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ◈ দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের সুযোগে তরুণদের প্রভাবিত করছে চরমপন্থী গোষ্ঠিগুলো: জাতিসংঘ মহাসচিব

লিহান লিমা: [২] জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে তরুণ সমাজের মধ্যে বেড়ে যাওয়া হতাশা ও ক্ষোভকে সুযোগে পরিণত করতে তৎপর রয়েছে জঙ্গি গোষ্ঠীগুলো। গুতেরেস আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বৈশ্বিক সংকটের সময় হারিয়ে যাওয়া প্রজন্মের ( দ্য লস্ট জেনারেশন) ক্ষতিপূরণ দেয়ার সামর্থ্য রাখে না বিশ্ব। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

[৩] জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে গুতেরেস আরো বলেন, বর্তমান এই সংকটের পূর্বেও তরুণরা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গুতেরেস বলেন, পাঁচ জনের মধ্যে একজন তরুণ শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পায় না এবং চারজনের মধ্যে একজন তরুণ ইতোমধ্যেই সহিংসতা ও সংঘর্ষের শিকার। এই পরিস্থিতে হতাশ তরুণদের সহজেই নিজেদের ফাঁদে ফেলতে পারে চরমপন্থী গোষ্ঠিগুলো।

[৪] গুতেরেস বলেন, ‘বর্তমানে ক্ষমতাসীন সরকারগুলো তরুণদের এই হতাশা কাটাতে ব্যর্থ, তাদের রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা কমে যাচ্ছে। আর যখন এইরুপ পরিস্থিতি হয় তখন জঙ্গি গোষ্ঠিগুলো এই হতাশা, ক্ষোভ আর ক্রোধকে পুঁজি করে তরুণদের জঙ্গীবাদে উদ্বুদ্ধ করে।

[৫] জাতিসংঘ মহাসচিব সুস্পষ্ট করে বলেন, আমরা ইতোমধ্যেই দেখেছি যে কোভিড-১৯ লকডাউনের সুযোগে এই জঙ্গী গোষ্ঠিগুলো সামাজিক মাধ্যমে তাদের অবস্থান জোরদার করেছে। তরুণরা যখন ঘরে বসে ইন্টারনেটে সময় ব্যয় করছে ঠিক এই অবস্থানের সুযোগ নিয়ে জঙ্গি গোষ্ঠিগুলো প্রচারণা চালাচ্ছে ও ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছে।

[৬] গুতেরেস শান্তি, নিরাপত্তা ও সুরক্ষিত তারুণের জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তরুণের মেধা দ্বারাই আমরা এই মহামারী মোকাবেলা করতে পারি। আমাদের এমন একটি পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন যাতে কিনা ভবিষ্যত শান্তিপূর্ণ ও স্থিতিশীল হয়।

[৭] ইউনেস্কোর বিশ্লেষণে দেখা গিয়েছে, কেভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত ৪ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ শিশু ‘চরম দারিদ্রের’ মধ্যে পড়তে পারে এবং বিশ্বের ৯১ শতাংশ শিক্ষার্থীর স্কুল জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯১টি দেশের ১৫০ কোটিরও বেশ শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়