শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ভারতীয় উপমহাদেশে অসম্ভব কম মৃত্যুর পেছনের রহস্য

আসিফুজ্জামান পৃথিল: [২] পৃথিবীর সবচেয়ে ঘণবসতিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া কোভিড-১৯ সক্রমণের ব্যাপারে বরাবরই সতর্ক করছিলেন। কিন্তু করোনাক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানেই মৃত্যুহার বেশ কম। বিবিসি, দ্য হান্ট

[৩] প্রথম কোভিড-১৯ রোগী পাবার ২ মাস পর ভারতে কোভিড-১৯ রোগী ২৭ হাজার অতিক্রম করেছে। মারা গেছেন ৮০০ জনের বেশি। বাংলাদেশে শনাক্তের সংখ্যা ৬ হাজারের বেশি। মারা গেছেন ১৫৫ জন। যা ইউরোপ এবং আমেরিকার তুলনায় অনেক কম। অথচ এই দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা তুলনামূলক দুর্বল।

[৫] পরিস্থিতি কতোটা খারাপ সারা বিশ্বেই তা বিবেচনা করা হচ্ছে মৃত্যুহার কতোদিনে দ্বিগুণ হচ্ছে তার উপরে। ভারতে মৃত্যুহার দ্বিগুণ হচ্ছে ৯ দিনে। বাংলাদেশের ক্ষেত্রে সেই সময়সীমা আরও বেশি।

[৬] গবেষকরা বলছেন এটি অত্যন্ত ভালো খবর। একই পর্যায়ে নিউইয়র্কে মৃত্যু দ্বিগুণ হতে মাত্র ২ বা ৩ দিন লাগছিলো।

[৭] গবেষকরা বলছেন এই অঞ্চলে শুরুতেই লকডাউন দেয়া হয়েছিলো। তা কাজে লেগেছে। খালি চোখে অনেকেই ভাবছেন লকডাউন কড়াকড়িভাবে পালন হচ্ছে না। কিন্তু ইউরোপ বা আসেরিকার জনগনও পরিপূর্ণ ভাবে লকডাউন মানেননি। সুযোগ পেলেই ভেঙেছেন।

[৮] আরেকটি গবেষণা বলছে, ভারত ও বাংলাদেশের জনসংখ্যায় তরুণদের পরিমাণ সারা বিশ্বেই সর্বাধিক। এটিও আসলে মৃত্যুহার কমাতে সহায়ক হয়েছে।

[৯] আরেকটি সম্ভাবনা বলছে, এই দেশগুলোতে ভাইরাসের যে স্ট্রেইন প্রবেশ করেছিলো তা ছিলো তুলনামূলক দূর্বল। তবে এই দাবির সপক্ষে কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

  • সর্বশেষ