শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মরেও প্রিয় মার্সিডিসের স্টিয়ারিং হুইল ছাড়লেন না শিখেদে

রাশিদ রিয়াজ : [২] দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ৭২ বছরের শিখেদে বুফটন পিটসো’র বড্ড প্রিয় ছিল তার সাদা মার্সিডিস ই৫০০ সিডানটি। গাড়িটি চালিয়েই স্বর্গে রওনা দিলেন তিনি।

[৩] মানে শিখেদের অন্তিম ইচ্ছা ছিল যেন তার প্রিয় গাড়িতেই সমাহিত করা হয়। ইউনাইটেড ডেমোক্রেটিক মুভমেন্টের নেতাকর্মীরা তাই করলেন।

[৪] অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই তাকে তার প্রিয় গাড়িতে চালকের আসনে বসিয়ে হাত বেঁধে ফেলা হল স্টিয়ারিংয়ের সঙ্গে।

[৫] ভয়ঙ্কর দৃশ্য। শিখেদের শেষ ইচ্ছা বলে কথা। ৭০ দশক থেকে তার বেশ কয়েকটি মার্সিডিস ছিল। অভাবে সেগুলো বিক্রি করার পর এটিও অচল হয়ে পড়ে। প্রায় চালকের আসনে যেয়ে বসে থাকতেন। সুর্যাস্ত দেখতেন বা কেউ এলে সেখানেই তার সঙ্গে কথা হত যেন সেটিই ছিল তার অফিস।

[৬] শিখেদের মেয়ে সেফোরা লেতসওয়াকা জানান বাবার এ আশা পূর্ণ করতে পেরে তার পরিবারও খুশি।

[৭] এজন্যে বিশাল এক কবর খুড়তে হয়। ট্রেইলারে করে শিখেদে সমেত গাড়িটি নামানো হয় সেখানে।

[৮] আফ্রিকায় বিষয়টি নতুন নয়। ২০১৫ সালে নাইজেরিয়ায় এক ব্যবসায়ীকে তার বিএমডব্লিউ এক্স ফাইভে করে কবর দেয়া হয়।

  • সর্বশেষ