শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষকদের সাহস দিতে ধান কাটছেন প্রাথমিকের স্কুলশিক্ষিকা

হবিগঞ্জ প্রতিনিধি : [২] মাঠে পাকা ধান। করোনার মহামারিতে চলছে শ্রমিক সংকট। করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবাই কার্যত অবরুদ্ধ। তবু দুর্দিনের জন্য ধান ঘরে তুলতে হবে। মাঠে নামতে ভয় পায় কৃষকরা।

[৩] এমন সময় কৃষকদের সাহস দিতে তাদের পাশে দাড়িয়ে কাস্তে হাতে ধান কাটায় নেমে পড়েছেন মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলশিক্ষিকা।

[৪] গোপালপুর গ্রামের স্থানীয় কৃষকরা জানান, শিক্ষিকা ডলি প্রভা রায় কৃষকদের পরামর্শ দিয়েছেন দূরত্ব বজায় রেখে ধান কাটতে। শুধু তাই নয় প্রতিদিন ভোর ৫টায় কৃষকদের সঙ্গে থেকে কাস্তে হাতে নিয়ে ধান কাটছেন তিনি।

[৫] শিক্ষিকার এমন উৎসাহ উদ্দীপনা দেখে আশপাশের কৃষকরা ধান কাটায় নেমে পড়েছেন।

[৬] আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, শিক্ষিকা ডলি প্রভা রায় প্রতিদিন মাঠে ধান কেটে কৃষকদের উৎসাহ দিচ্ছেন। তার মতো করে যদি আরও নারী পুরুষ করোনার সংকট সময়ে ধান কেটে কৃষকদের সহযোগিতা করতে এগিয়ে আসে তাহলে বন্যা, ঝড়, শিলা বৃষ্টির আগেই ধান ঘরে তোলা যেতে। এতে দেশের খাদ্য সংকট কমে যাবে।

[৭] শিক্ষিকা ডলি প্রভা রায় বলেন,করোনা এখন পৃথিবীর বড় সংকট। কিন্তু এর চেয়ে বড় সংকট দেখা দিতে পারে খাদ্য সংকট। প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পরিচালক বলেছেন, বোরো ধান কর্তনে আমরা যেন কৃষকের পাশে দাড়াই। তাই আমার নিজের চেতনাবোধ থেকে কৃষকদের সঙ্গে ধান কাটছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়