শিরোনাম
◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অটোরিকশা চালকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে এটিএসআই সাময়িক বরখাস্ত

সুজন কৈরী : [২] রাজধানীর যাত্রাবাড়িতে অটোরিবশা চালকের কাছ থেকে ঘুষ গ্রহনের অভিযোগ উঠায় পুলিশের এক এটিএসআই'কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

[৩] এছাড়া ওই এটিএসআইর কার্যক্রমকে মনিটরিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও শোকজ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

[৪] সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা এক ভিডিও বার্তায় বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হলে তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

[৫] তিনি বলেন, এ মুহুর্তে পুলিশের দুই লাখেরও বেশি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে সাধারন মানুষের পাশে এসে দাড়িয়েছে। তখন পুলিশের ২/১ একজন সদস্যের ব্যাক্তিগত অপরাধের দায়ভার আমরা গ্রহন করবো না। আমরা কোনভাবেই ব্যাক্তিগত অপকর্মের দায়ভার কাধে নিয়ে প্রতিষ্ঠানকে আমরা কলুষিত করতে দেব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়