শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতাল থেকে বাড়ি ফেরা বৃদ্ধ করোনা শনাক্ত

মঈন উদ্দীন : [২] রাজশাহীর মোহনপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত রোগীর নাম মনসুর রহমান (৮৪)। ১৯৯৫ সালে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশা থেকে অবসরে যান। তার বাড়ী উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামে।

[৩] তার পরিবার ও হাসপাতাল সুত্রে জানা গেছে, তিনি দির্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে কাশি ও বুকের ব্যাথায় ভুগছিলেন। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় তার শরীর খারাপ করলে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ৩৯ নং ওয়ার্ডে (করোনা পর্যবেক্ষণ ওয়ার্ড) ভর্তি করে। এরপর তার এক্স-রে ও ইসিজি করার পর শারীরিক অবস্থা ভাল জানিয়ে তাকে গত ২১ এপ্রিল দুপুরে ছুটি দেয়। পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে যান।

[৪] জ্বর ও শ্বাসকষ্টসহ তার শারীরিক অবস্থা খারাপ হলে গত ২৫ এপ্রিল পরিবারের লোকজন তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে বাড়ি পাঠিয়ে দেন। এর পর ২৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়