শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে মাসের মধ্যেই শেষ হবে করোনার প্রকোপ : গবেষণা

ইয়াসিন আরাফাত : [২] সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের গবেষকরা জানিয়েছেন, সম্ভবত ২১শে মের মধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা মহামারীর প্রকোপ কমে আসবে। হয়তো সংক্রমণ ছড়ানো বন্ধও হয়ে যাবে। এপিবি নিউজ, নিউজ এশিয়া, সিঙ্গাপুর টুডে অনলাইন ডটকম

[৩] সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) জানাচ্ছে এসআইআর মডেল অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। SIR (susceptible-infected-recovered) এপিডেমিক মডেল বলছে বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছেছে গবেষকরা এসইউটিডি-র মতে ভারতে ২১শে মে-র মধ্যে ৯৭ শতাংশ সংক্রমণ কমে যাবে।

[৪] এসইউটিডি জানিয়েছে বিশ্ব থেকে করোনা ভাইরাস ৯৭ শতাংশ দূর হবে ২৯শে মের মধ্যে এবং পুরোপুরি ভাবে চলে যাবে চলতি বছরের ৮ই ডিসেম্বরের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ই মের মধ্যে ৯৭ শতাংশ সংক্রমণ কমে যাবে। ইতালিতে ৭ই মের মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ।

  • সর্বশেষ