শিরোনাম
◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১ ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা ◈ ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা ◈ সাজেক বন্ধ ঘোষণা, সড়ক তলিয়ে আটকা ৫ শতাধিক পর্যটক ◈ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসেও টিকে রইল এই ভবন, আহত হননি কোনো বাসিন্দা ◈ তিস্তা ইস্যুতে বাংলাদেশ-চীন সমন্বয়, ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড–১৯ চিকিৎসায় চিকিৎসকদের সাহায্য করতে রোবট আনলো বস্টনের এক কোম্পানি

ইয়াসিন আরাফাত :‌ [২] কোভিড–১৯ রোগীদের চিকিৎসা করাতে গিয়ে সারা বিশ্বেই নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার খবর মিলছে। অনেকে ইতিমধ্যে মারাও গিয়েছেন। করোনা–যুদ্ধে সেই সামনের সারির যোদ্ধাদের সাহায্যার্থে এবার আসতে চলেছে যন্ত্রমানব বা রোবট। রয়টার্স, এমএসএন, ইন্ডিয়া টুডে

[৩] আমেরিকার বস্টনের রোবট প্রস্তুতকারী সংস্থা বস্টন ডায়ানামিক্স সম্প্রতি ঘোষণা করেছে, তাদের তৈরি স্পট রোবট এবার চিকিৎসার সময় সাহায্য করতে পারবে চিকিৎসক এবং নার্সদের। এর ফলে কম চিকিৎসক এবং নার্স নিয়ে কাজ করা সম্ভব হবে হাসপাতালে। এতে এবং সংক্রমণের হারও কমবে।

[৪] কোম্পানিটির এক জন মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্রিঘ্যাম অ্যান্ড উইমেন্স হাসপাতালে গত এক সপ্তাহ ধরে এই স্পট রোবট কোভিড–১৯ রোগীদের চিকিৎসার্থে ব্যবহৃত হচ্ছে। ভালো ফলও পাওয়া যাচ্ছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৫] তিনি আরও জানান, আপাতত স্পট রোবট করোনায় আক্রান্ত সন্দেহে রোগীদের প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করছে। ঠিক মতো কাজ দিলে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও তাদের প্রস্তুত করা হবে। এবং বিভিন্ন হাসপাতালের জন্য আরও বেশি সংখ্যায় বাজারে ছাড়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়