শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি নিয়ে আজ মোদির চতুর্থ ভিডিও কনফারেন্স

সালেহ্ বিপ্লব : [২] ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই কনফারেন্সে যোগ দেবেন পূর্ব এবং উত্তরপূর্বের রাজ্যের অন্তত ৯ জন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে বিহার, উড়িষ্যা, গুজরাট, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, মেঘালয় এবং মিজোরাম। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পন্ডিচেরি। এনডিটিভি, কলাকাতা ২৪

[৩] বেশ কিছু ক্ষেত্রের জন্য ২০ এপ্রিল থেকে যে ছাড় দেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হবে। পরীক্ষার কিট এবং চিকিৎসকদের সুরক্ষা নিয়েও আলোচনা হতে পারে।

[৪] সকাল ১০টায় শুরু হবে ভিডিও কনফারেন্স, সেখানেই লকডাউন বাড়ানো নিয়ে পর্যালোচনা হবে। কীভাবে পর্যায়ক্রমে পরবর্তী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হবে ভিডিও কনফারেন্সে।

[৫] রাজ্যগুলি আর্থিক প্যাকেজের দাবি জানাতে পারে বলেও মনে করা হচ্ছে, এছাড়াও রাজকোষ সম্পর্কিত আইনের সংশোধনেরও দাবি উঠতে পারে। যেহেতু বর্তমান পরিস্থিতিতে ত্রাণের ব্যাপক প্রয়োজন এবং বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া অতিমারীর মোকাবিলায় বড় অঙ্কের টাকা খরচ হবে, ফলে, রাজকোষ ঘাটতির সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়