শিরোনাম
◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ১৫ দিনেও অধরা ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামিরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] জেলার আদমদীঘিতে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের রবিউল ইসলাম মিঠু (৪৬) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলা তদন্তে ধীরগতি চলার অভিযোগ বাদি পক্ষের।

[৩] এতে মূল আসামী ফন্নি মন্ডল, জামিলসহ অপর আসামীদের পুলিশ ১৫ দিনেও গ্রেপ্তার করতে পারেনি। এদিকে আসামীদের লোকজন নানা হুমকি ধামকি দেয়ায় পরিবার নিয়ে নিরাপত্তাহিনতায় ভুগছেন বলে মামলার বাদিনী নিহতের স্ত্রী মাহবুবুা সাংবাদিকদের জানান।

[৪] আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার পশ্চিমপাড়ার কীটনাশক ব্যবসায় রবিউল ইসলাম মিঠু গত ১২ এপ্রিল সকালে তার স্ত্রী সন্তান নিয়ে বাড়ির সীমানা ডোবায় মাটি কাটা জেরে সংঘর্ষে প্রতিপক্ষ পরশি ফন্নি মন্ডলসহ তার লোকজন রবিউল ইসলাম মিঠুসহ তার পরিবারের উপড় অতর্কিত হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে রবিউল ইসলাম মিঠুকে হত্যা করে।

[৫] এ ঘটনায় তার স্ত্রী সন্তানরাও আহত হয়। পরে নিহতের স্ত্রী মাহবুবা বাদি হয়ে আদমদীঘি থানায় একই পাড়ার ফন্নি মন্ডল তার স্ত্রী মরিয়ম, ছেলে মেহেদী হাসান, ভাই মোসলেম হোসেন, জামিল ও তার স্ত্রী ফাইমা বেগমকে আসামী করে থানায় একটি হক্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন পুলিশ মরিয়ম ও ফাইমাকে গ্রেফতার করে। তবে মূল আসামী ফন্নি মন্ডল, জামিল মোসলেমসহ অপর আসামীদের গ্রেফতার করতে পারেনি।

[৬] এদিকে এই আলোচিত হত্যা মামলার ১৫দিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি।

[৭] এ মামলার তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, আসামীদের গ্রেফতারে জোড় তৎপরতা অব্যাহত রয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়