শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উহানের ‘নিখোঁজ’ সাংবাদিক ফিরে এলেন যেভাবে

ইত্তেফাক : [২] উহানে মাস দুয়েক আগে চীনের এক জন সাংবাদিককে আটক করা হয়েছিল। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর আবার তাকে দেখা গেছে। বুধবার তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, পুলিশ তাকে ধরে নিয়ে ‘কোয়ারেন্টাইনে’ রাখে। এরপর তার দেশের বাড়িতে তিনি আরো দীর্ঘ সময় ‘কোয়ারেন্টাইনে’ কাটান।

[৩] ভিডিও ফুটেজে লি যেহুয়া বলেন, তাকে উহানের একটি সরকারি কোয়ারেন্টাইন আবাসনে রাখা হয়েছিল। সেখানে তাকে দুই সপ্তাহ থাকতে হয়।

[৪] তিনি বলেন, সেখানে তিনি ‘নিরাপদে’ ছিলেন এবং তাকে চীনা টেলিভিশনের খবর দেখতে দেওয়া হয়েছিল। আশঙ্কার কথা হলো, আরেক চীনা সাংবাদিক চেন চ্যউশি ৭৫ দিন পরে নিখোঁজ। তার বন্ধুরা যে টুইটার অ্যাকাউন্ট চালান সেখানে বলা হয়েছে, নিখোঁজ হবার পর তার কোনো হদিস পাওয়া যায়নি। ফ্যাং বিন নামে আরেকজন সাংবাদিক যিনি উহানের ঘটনা নিয়ে রিপোর্ট করছিলেন, ফেব্রুয়ারির পর থেকে তারও আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। করোনা নিয়ে চীনের এ ধরনের লুকোচুরির মধ্যে যেহুয়ার ফিরে আসাটাকে তার সৌভাগ্যই বলতে হবে।

[৫] কোনো কিছু খোলাসা না করে যেহুয়া শুধু বলেন, ‘যারা আমার দেখাশোনা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যারা মহামারিতে আক্রান্ত তারা সেরে উঠবেন। চীনের মঙ্গল হোক।’

  • সর্বশেষ