শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজান উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে অমিতাভসহ বলিউড তারকাদের বার্তা, বাড়িতে থাকুন

ইমরুল শাহেদ : [২] পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানরা রোজা রাখতে শুরু করেছেন। এই উপলক্ষে বলিউড তারকারা তাদের ভক্ত-অনুরক্তদের রমজানের শুভেচ্ছা জানিয়ে করোনার দুর্যোগ মোকাবিলায় সকলকে বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছেন। ইয়ন

[৩] অমিতাভ বচ্চন সকলকে শুভেচ্ছা জানিয়ে তার টুইটার হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন। তার একটি হলো কুলি ছবির দৃশ্য। এই ছবিটিতে তিনি একজন মুসলমানের চরিত্রে অভিনয় করেছেন এবং স্বাচ্ছন্দ্যে ‘মোবারক হো তুম সব কু হজ কি মাহি না, না থি কিসমত মে মেরী দ্যাখো মদিনা, মদিনাওয়ালোসে মেরে সালাম ক্যাহনা’ গানটিতে লিপ মিলিয়েছেন।

[৪] সোনম কাপুর আহুজা ইনস্টাগ্রামে তার একটি চমৎকার সংযত ছবি ব্যবহার করেছেন। ক্যাপশনে লিখেছেন - ‘ভাইবোনদের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মুবারক।’

[৫] ‘গ্যাংস অব ওয়াসেপুর ২’ ছবির অভিনেত্রী হুমা কোরেইশী নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাই বলেছেন শনিবার প্রথম রোজা। এখানে (ভারতে) রমজান শুরু হয়ে গেছে। এই দুর্যোগে সকলের জন্য প্রার্থনা করছি। এই সময়ে সকলে সকলের জন্য বলে অনুভব করছি। মহান আল্লাহ আমাদের সহায় হউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়