শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার মৌলিক বিষয় সম্পর্কে ধারণা নেই উপকূলের মানুষের, জানেন না আইইডিসিআর এর সেবা সম্পর্কে

নিউজ ডেস্ক : করোনাভাইরাস বিষয়ে উপকূল অঞ্চলের মানুষের মাঝে পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে আসে। এ জরিপটি পরিচালনা করে উপকূলে দীর্ঘদিন ধরে কর্মরত বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট। তবে সংস্থাটি এ বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে।

জরিপে দেখা যায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পাশাপাশি ৭৪ শতাংশ মানুষ জানেনই না সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং এর সেবা সম্পর্কে।

কক্সবাজার ও ভোলা জেলায় দৈবচয়নের মাধ্যমে বাছাইকৃত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে এই জরিপ পরিচালনা করে কোস্ট ট্রাস্টের পরিবীক্ষণ ও গবেষণা বিভাগ।

জরিপ সম্পর্কে সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘উপকূলের দরিদ্র মানুষ কীভাবে এ বিপর্যয় মোকাবিলা করছে তা জানার জন্যই কোস্ট এই গবেষণা করেছে। করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে উপকূলের নিম্ন আয়ের মানুষের প্রস্তুতি কেমন, কতটা সঠিক তথ্য তারা জানেন এবং সর্বোপরি কতটুকু তারা মানছেন বা মানতে পারছেন তা জানাই ছিল এই গবেষণার উদ্দেশ্য।

গবেষণায় উত্তরদাতাদের মধ্যে নারী ছিলেন ৪৭ শতাংশ এবং পুরুষ ৫৩ শতাংশ। উত্তরদাতা নারীদের ৮০ ভাগ গৃহিণী এবং বাকিরা শিক্ষার্থী বা পড়াশোনার বাইরে থাকা কিশোরী ও বৃদ্ধা। এছাড়াও ১০ ভাগ কৃষক, শ্রমজীবী মানুষ ১৮ ভাগ, ক্ষুদ্র ব্যবসায়ী ১৯ ভাগ এবং ১৩ ভাগ জেলে ছিলেন। জরিপের জন্য উপকূলের দুইটি জেলা হিসেবে রোহিঙ্গা শরণার্থী প্রভাবিত কক্সবাজার এবং দ্বীপ জেলা ভোলা বাছাই করা হয়। এর বাইরে বিচ্ছিন্ন চর হিসেবে কক্সবাজারের কুতুবদিয়া এবং ভোলার চর মোতাহার এলাকাও ছিল।

সংস্থার পক্ষ থেকে বলা হয়, করোনাভাইরাস যেহেতু স্পর্শের মাধ্যমে ছড়ায় এ কারণে সরকারি বেসরকারি সকল প্রচারণায় নিয়মিত হাত ধোয়া এবং এর নিয়মকানুন সম্পর্কে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারপরও এই জরিপে দেখা গেছে, ৪৯ শতাংশ উত্তরদাতা হাত ধোয়ার মৌলিক বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে জানেন না। ৪৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা হাত ধোয়ার বিষয়টি মেনে চলতে পারছেন না।

করোনাভাইরাসের সংক্রমণ কীভাবে ছড়ায়- এমন প্রশ্নের উত্তরে দেখা যায়, ২৬ শতাংশ মানুষের মাঝে ভ্রান্ত ধারণা রয়েছে। ৫৩ শতাংশ উত্তরদাতা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক তথ্য ও লক্ষণ সম্পর্কে অবগত নন। হাঁচি-কাশির শিষ্টাচার সম্পর্কিত প্রশ্নের উত্তরে দেখা যায়, ৬৪ শতাংশ উত্তরদাতা টিস্যু বা রুমাল অথবা কনুইয়ের ভাঁজের কথা উল্লেখ করেন। বাকি ৩৬ শতাংশ উত্তরদাতা এ সম্পর্কে পরিষ্কারভাবে জানেন না।

প্রায় শতভাগ গৃহিণী উত্তরদাতা জানান, তারা করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতা বিষয়ক তথ্য সরাসরি পাননি। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে যারা বাইরে যান, তাদের কাছ থেকে এসব তথ্য জেনেছেন। জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়