শিরোনাম
◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো ইবাদাতের নিয়ত আরবিতে করা জরুরি নয়

ইসমাঈল আযহার: [২] ইবাদত শুদ্ধ হওয়ার জন্যই নিয়ত শর্ত। নামাজের মতো মহান ইবাদতের শুরুতেও নিয়ত আবশ্যক। আর নিয়ত হলো অন্তরে কোনো কাজের সংকল্প করা। আর তা শুধু অন্তরের কাজ, তাই নামাজ ও রোজাসহ যেকোনো ইবাদতের নিয়তের ক্ষেত্রেই আরবি নিয়ত জরুরি নয়। তেমনি বাংলায় শব্দ করে উচ্চারণও নিষ্প্রয়োজন।

[৩] তবে হ্যাঁ, কেউ যদি এমন হয় যে তার নামাজের নিয়ত মুখে উচ্চারণ ছাড়া তার মন স্থির হয় না, তাহলে সে নিয়তের শব্দগুলো মুখেও উচ্চারণ করতে পারে। এক্ষেত্রে নিজ ভাষায় উচ্চারণই যথেষ্ট। ফাতহুল ক্বদীর ১/২৬৬

[৪] নামাজের রাকাত সংখ্যা নিয়তের সময় নির্ধারণ জরুরি নয়, এতে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজের একই হুকুম। তবে ফরজ-ওয়াজিবের মধ্যে তার স্বতন্ত্র নিয়ত অর্থাৎ প্রকার ও ওয়াক্তের নিয়ত করতে হবে। আর সুন্নত ও নফলে শুধু নামাজের নিয়তই যথেষ্ট, প্রকার নির্ধারণ জরুরি নয়।আদ্দুররুল মুখতার ১/৪১৮

  • সর্বশেষ