শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন ইফতারের আগে বিশেষ নাটক ‘রোজাদারের আনন্দ’ 

বাংলা ট্রিবিউন: বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ অনুসারে শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। এ উপলক্ষে প্রতিদিন ইফতারের আগে বৈশাখী টেলিভিশন প্রচার করবে একটি বিশেষ ধারাবাহিক।

‘রোজাদারের আনন্দ’ নামের এই নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। গল্পের মাধ্যমে রমজানের ফজিলতগুলো নাটকটিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটির গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘রোজা তো আনন্দের বিষয়, সেটি উঠে আসবে এই গল্পে। রোজা রাখার বিষয়ে মুসলিমদের উৎসাহ দেওয়া এবং এর উপকারিতা তুলে ধরাই নাটকটির মূল উদ্দেশ্য। ধারাবাহিকটির গল্প সাজিয়েছি সেভাবেই। আর প্রচারের সময় হিসেবে বেছে নিয়েছি ইফতারের আগের বিশেষ সময়টিকে। এ কারণে বেশিরভাগ মানুষ একসঙ্গে বসে নাটকটি উপভোগ করতে পারবেন।’

‘রোজাদারের আনন্দ’ ধারাবাহিকে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ।

প্রথম রমজান (শনিবার, ২৫ এপ্রিল) থেকে শুরু হয়ে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে ‘রোজাদারের আনন্দ’ নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়