শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর -১ আসনের প্রার্থী

মনিরুল ইসলাম : বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। 

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন  তিনি। এসময় বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন দলের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন সেলিম।

যোগদান অনুষ্ঠানে সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমরা রাজনীতি শুরু হয়। কোনো কারণে পরবর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি।

 তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলের যোগ দিয়েছেন তাদেরকে সবাইকে যেন যথার্থ মুল্যায়ন করা হয়। আগামী দিনে বিএনপির হাত শক্তিশালী করার জন্য আমি ওয়াদা করছি।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

জানা গেছে, লক্ষ্মীপুর - ১ ( রামগন্জ) আসন থেকে আসন্ন নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়