শিরোনাম
◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তীব্র রোদে ২ মিনিটে মারা যাবে করোনা ভাইরাস : মার্কিন যুক্তরাষ্ট্র

ইয়াসিন আরাফাত : [২] তীব্র রোদে দুর্বল হয়ে পড়ে করোনা ভাইরাস, এমনটাই জানালেন ইউ এস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টরেটের প্রধান উইলিয়াম ব্রায়ানের। মেট্রো ডটকম ডটইউকে

[৩] হোয়াইট হাউসের পক্ষ থেকে ব্রায়ান জানান, শুধু তীব্র রোদই নয়, গরম ও আর্দ্র আবহাওয়াতেও করোনা ভাইরাস তার কার্যক্ষমতা সাময়িক ভাবে হারায়। বৃহস্পতিবার দেয়া এক বক্তব্যে তিনি জানান, গরম কাল চলছে। ফলে খুব বেশিদিন আর চোখ রাঙাতে পারবে না করোনা ভাইরাস।

[৪] মার্কিনী গবেষকরা বলছে ঘরের মধ্যে শুষ্ক ও বদ্ধ পরিবেশে জীবন্ত হয়ে ওঠে এই ভাইরাস। কিন্তু সরাসরি সূর্যের আলো পড়লে কর্মক্ষমতা হারায় করোনা। ধীরে ধীরে মারাও যায়।

[৫] জানা গেছে, ভিটামিন ডি বা সূর্যের আলোতে বিদ্যমান ভিটামিন মানব শরীরে কাজ করে করোনার অ্যান্টিবডি তৈরি করতে পারে কীনা তা জানতে ১০ সপ্তাহের একটি গবেষণা চালান বিজ্ঞানীরা। প্রায় ২০০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগিদের ওপর এই পরীক্ষা চালানো হয়েছিল। গবেষণাটি চালান গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। জাকার্তা পোস্ট

[৬] গবেষণায় দেখা গেছে, সূর্যের আলোতে উপস্থিত ভিটামিন ডি মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেসব মানুষ রোদে বের হন, তাদের শরীরে ভিটামিন ডি-র উপস্থিতির হার বেশি।

[৭] অন্যদিকে, একই বিষয়ে পরীক্ষা চালাচ্ছিলেন ডাবলিনের ট্রিনিটি কলেজের গবেষকরা। তারা বলেছেন পূর্ণবয়স্ক মানুষ ভিটামিন ডির সাপ্লিমেন্ট খেলে ৫০ শতাংশ কম ফুসফুসের অসুখে আক্রান্ত হন।

[৮] সাসেস্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক জেন্না ম্যাকিওশি বলছেন, যদি একজন মানুষের শরীরে প্রয়োজনীয় হারে ভিটামিন ডি উপস্থিত থাকে, তবে অন্যান্য মানুষের তুলনায় তিনি ঠাণ্ডা লাগার অসুখে তিন থেকে চারগুণ কম ভুগবেন।

[৯] করোনা ভাইরাসের মধ্যে রয়েছে, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জার মত ফুসফুসের সংক্রামণ ঘটায় এমন রোগগুলোর লক্ষণ।  গরমে এই রোগগুলোর প্রতিকার হতে পারে, তাহলে করোনা ভাইরাসের প্রতিকারও সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।  তবে সিঙ্গাপুরের মত গরম জায়গাতেও সমান সক্রিয় করোনা। সেটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। তবুও তারা মনে করছেন করোনা ভাইরাস প্রতিরোধে ভিটামিন ডি কার্যকরী ভূমিকা নিতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়