শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিহে নতুন করে আরো ২০ জন করোনায় আক্রান্ত

আব্দুল্লাহ আল আমীন : [২] ময়মনসিংহ জেলায় নতুন করে আরো ২০ জনের করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, এরমধ্যে ২৪ জনের করোনা পজিটিভ হয়। বাকী চারজন জামালপুর জেলার।

[৩] এ নিয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ১০ জন চিকিৎসক ও ২৮জন নার্স-আয়া, গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও ৭ স্বাস্থ্যকর্মী, হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ও মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ সর্বমোট ১৭ চিকিৎসকসহ ময়মনসিংহ জেলায় ৮৬ জন, জামালপুর জেলায় ৩৭, নেত্রকোনা জেলায় ৩৪ এবং শেরপুর জেলায় ২৪ জন রয়েছে।

[৪] এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলায় তিন জন এবং জামালপুর জেলা ৩জনসহ ৬ জন মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়