শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত

জাহিদুল হক, মানিকগঞ্জ প্রতিনিধি : [২] আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ বছরের ১ নারী এবং ঘিওর ও সাটুরিয়া উপজেলার ২ জন যুবক। শুক্রবার মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই ৩জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। আক্রান্তরা সকলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ওই ৩জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।

[৪] এ পর্যন্ত জেলায় মোট ৪১৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।’

[৫] তিনি আরো বলেন, জেলার মোট ১ হাজার ৯১৬জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের মধ্যে বর্তমানে ২৯৭ জন এখও কোয়ারেন্টাইনে আছেন। ১৪দিনের সময়-সীমা শেষ হওয়ায়, বাকীরা কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়