শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে চাপের মুখে প্রণোদনার টাকা ফেরত দেবে হার্ভার্ড

রাশিদ রিয়াজ : [২] ডলারের অঙ্কে ৮.৭ মিলিয়ন কম নয় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন অখুশি যে হার্ভার্ড’এর মত মর্যাদাপূর্ণ একটি বিশ^বিদ্যালয় কেন এই ত্রাণের টাকা নেবে তখন মত পাল্টাতেই হয়েছে। ফক্স

[২] বিশ্বের সম্পদশালী বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হচ্ছে হার্ভার্ড এবং এ শিক্ষা প্রতিষ্ঠানটির ‘এনডোওমেন্ট ফান্ড’এর আকার হচ্ছে ৪০ বিলিয়ন ডলার আর তাকে কি না হাত পাততে হচ্ছে মিলিয়ন ডলারের জন্যে এটা প্রেসিডেন্ট ট্রাম্প মানতে নারাজ।

[৩] কিন্তু করোনাভাইরাস সেই আভিজাত্যকে এমনি আঘাত হেনেছে যে উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে হার্ভার্ড কর্তৃপক্ষকে।

[৪] এক বিবৃতিতে হার্ভার্ড এও বলেছে ত্রাণের টাকা নিতে হচ্ছে বলে রাজনীতিবিদ ও অন্যান্যরা যেন ভুল না বোঝেন।

[৫] প্রেসিডেন্ট ট্রাম্প ২.২ ট্রিলিয়ন ডলারের যে করোনাভাইরাস সহায়তার ঘোষণা দিয়েছেন তাতে তিনি গত মাসে রিলিফ এন্ড ইকোনোমিক সিকিউরিটি এ্যাক্ট অনুযায়ী স্বাক্ষর করেন। এ সহায়তায় সাড়ে ১২ বিলিয়ন ডলার সরকারি সাহায্য হিসেবে আলাদা করা হয়েছে যা ৫ হাজার কলেজ ও বিশ^বিদ্যালয়কে দেয়া হচ্ছে। হার্ভার্ড’এর ভাগ্যে তারই ৮.৭ মিলিয়ন ডলার পড়েছিল।

[৬] কিন্তু ট্রাম্প এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেই বসেন, হার্ভার্ডকে এ টাকা ফেরত দিতেই হবে। আমি এটা পছন্দ করি না। এ সহায়তা কর্মীদের জন্যে একটি ধনী ও মর্যার্দাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের জন্যে নয়।

[৭] শুধু হার্ভার্ড নয় প্রিন্সটন বিশ্ববিদ্যালয় যাদের বৃত্তি তহবির ২৬ বিলিয়ন ডলার, এ বিশ্ববিদ্যালয়টিও ট্রাম্পের দেয়া করোনা ত্রাণের ২.৪ মিলিয়ন ও ইয়েল বিশ্ববিদ্যালয় বছরে ৩০ বিলিয়ন বৃত্তি দিলেও ৬.৯ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়