শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী

সাতক্ষীরা প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলার বকচরা, আলীপুরসহ বিভিন্ন বিলে তারা কৃষকের ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দেন।

[৩] এ সময় সেখানে গিয়ে তাদের এ কাজে উদ্বুদ্ধ করেণ, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। তিনি এ সময় বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে দেশে যখন ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে, ঠিক তখনই যুবলীগ ও ছাত্রলীগের এই কার্যক্রম খুবই প্রশংসনীয়। তিনি তাদেরকে এসময় সাধুবাদ জানান।

[৪] ধান কাটা কার্যক্রমে এ সময় অংশ নেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন সুজন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ।

[৫] জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় আসন্ন বোরো মৌসুমে চাষীদের মাঠ থেকে ধান কেটে বাড়িতে তুলে দেয়ার জন্য তারা এই কার্যক্রম শুরু করেছেন।

[৬] এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জি.এম পারভেজের নেতৃত্বে সদর উপজেলার আলীপুরে ছাত্রলীগ ও যুবলীগের অপর একটি গ্রুপ কৃষক সোবহান গাজীর ১২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ