শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার বোরহানউদ্দিন ২৫ মন জাটকা আটক করেছে স্থানীয় প্রশাসন

আহমেদ মুনির, ভোলা প্রতিনিধি: [২] উপজেলার মির্জাকালু মাছ ঘাট এলাকা থেকে এ জাটকা আটক করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে হাসান নগর ইউনিয়নের ওই ঘাট থেকে আটক করা হয়।

[৩] আটককৃত জাটকাগুলো পরে স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

[৪] উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ.এম নাজমুল সালেহীন জানান, জাটকা নিরোধ অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে ওই ইউনিয়নের মির্জাকালু ঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ওই ঘাট থেকে শিকারকৃত জাটকা গুলো আটক করা হয়। তিনি আরও জানান,একটি অসাধু মহল করোনা পরিস্থিতির সুযোগে খুচরি জালের মাধ্যমে জাটকা শিকারের চেষ্টা করছে। আটককৃত জাটকাগুলোর পরিমান আনুমানিক ২৫ মন বলে তিনি জানান।

[৫] মির্জাকালু পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফোরকান জানান,তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা দৌড়ে পালিয়ে যায়। যার কারণে জেলেদের আটক করা সম্ভব হয়নি।

[৬] বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ঘটনার সত্যতা শিকার করে বলেন,আটককৃত মাছগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়