শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম সহ্য করা হবে না : হাসান জাহাঙ্গীর

রাজু আলাউদ্দিন : [২] টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর।

[৩] বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

[৪] টিসিবি চেয়ারম্যান জানান, নড়াইলের চিত্রা নদীতে টিসিবির তেলের বোতল ভাসার ঘটনাসহ কালোবাজারির সাথে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় লোকবল সংকটের কারণে ডিলারদের পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিংয়ে ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন টিসিবি চেয়ারম্যান।

[৫] এজন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মনিটরিং কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। এতে ডিলারদের পণ্য বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা আসছে বলে দাবি করেন তিনি। পেয়াজ সংকট থেকে শুরু করে এপর্যন্ত ১৪০০ কোটি টাকার পণ্য কিনেছে টিসিবি।

[৬] রমজানে টিসিবি পণ্যের কোনো ঘাটতি হবে না বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর এবং রোজার পরও টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলেন তিনি। সময় টিভি

  • সর্বশেষ