শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবির ৮৬ নমুনার ১২ টি করোনা পজিটিভ

যবিপ্রবি প্রতিনিধি : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) করোনা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষিত ৮৬ টি নমুনার মধ্যে ১২ জনের করোনা পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় যবিপ্রবি জিনোম সেন্টারে প্রাপ্ত ২৩৪ টি নমুনা এসেছে,যার মধ্যে ৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়।

[৩] প্রাপ্ত ২৩৪টি নমুনার মধ্যে যশোরের ২৪ জনের ২ জন, চুয়াডাঙ্গার ৩৯ জনের ৬ জন, কুষ্টিয়ার ১২ জনের ২ জন, মাগুরার ৭ জনের ১ জন, মেহেরপুরের ৪ জনের ১ জনসহ মোট ১২ জনের নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে মেহেরপুরের রোগী মৃত্যুবরন করেছে। তাছাড়া নড়াইলের কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।

[৪] এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, "বিভিন্ন জেলার সিভিল সার্জনদের থেকে যাদের শুধুমাত্র গুরুতর করোনা রোগী সন্দেহ করা হয়েছে তাদেরই পরীক্ষা করা হয়েছে গতকাল। সব নমুনা পরীক্ষা করার মত প্রয়োজনীয় সরঞ্জাম বিশ্ববিদ্যালয়ের নেই, তবে খুব দ্রুত সরঞ্জাম আসবে বলে আশা করছি।

[৫] উলেখ্য, গত (১৭ এপ্রিল) শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়