শিরোনাম
◈ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি ◈ ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘিরে নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের কড়া অবস্থান ◈ ৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে পরিবারের তিন সদস্যক আটক, অভিযুক্ত চাচি পলাতক ◈ ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আদমজী ইপিজেডে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ◈ অবশেষে দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী ◈ চট্টগ্রামে নতুন আতঙ্ক ‘ডেভিড ইমন’, কেন ধরতে পারছে না পুলিশ ◈ হরমুজ প্রণালীর নিরাপত্তায় ইরান হ‌লোএকমাত্র নিশ্চয়তাকারী: রুশ বিশ্লেষক ◈ ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধাক্কা, এক বছরে কমেছে প্রায় ১ লাখ ৯০ হাজার টন ◈ ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ১৯০ ও যুক্তরাজ্যে প্রায় ১৫০ বাংলাদেশির মৃত্যু

মহসীন কবির : [২] যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট ১৯০ বাংলাদেশির মৃত্যু হলো। তাদের অধিকাংশই নিউইয়র্কের। এরপরই সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে মারা গেছেন প্রায় ১৫০ বাংলাদেশি। ডিবিসি টিভি

[৩] তবে করোনায় সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্ত ১০ হাজারের প্রায় অর্ধেকই বাংলাদেশি।এদিকে, কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। স্পেনে প্রায় ৩০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। এছাড়া, পর্তুগালে ২২ প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, যাদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

[৪] বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের কূটনীতিকদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৯টি দেশে অন্তত ৮৬ জন বাংলাদেশি মারা গেছেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশের নাগরিকদের অধিকাংশই ওই দুই দেশের নাগরিকত্ব পেয়েছেন। প্রথম আলো

[৫] যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সেখানকার গণমাধ্যমে চিকিৎসক ফেরদৌস খন্দকারের দেওয়া বক্তব্য উদ্ধৃত করে জানান, টেস্টিং কিটের অভাবে আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে বসে সংক্রমণ ছড়াচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত অসংখ্য লোক টেস্ট করাতে না পেরে দিনের পর দিন বাড়িতে বসে থেকেছেন। এর ফলে সংক্রমণ পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে।

[৬] এলমহার্স্ট হাসপাতালে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে ফেরদৌস খন্দকার বলেন, সেখানে এখন যত রোগী ভর্তি আছে, তার ৯৫ শতাংশই হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত। প্রচুর রোগী মারা যাচ্ছে সেখানে। হাসপাতালটির চারপাশে প্রায় ১০ মাইল ব্যাসার্ধের এলাকার অধিকাংশই অত্যন্ত ঘনবসতিপূর্ণ। বেশির ভাগ অভিবাসী সম্প্রদায়ের। তাদের জীবনযাপন বা চলাফেরা স্বাস্থ্যসম্মত নয়।

[৭] নানা সূত্র থেকে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত কয়েক শ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০, ইতালিতে ৪০, স্পেনে ২৩, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে ও জার্মানিতে ১০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়