শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বের মুসলমানরা এই প্রথম শারীরিক দুরত্ব বজায় রেখে অন্যরকম রমজান পালন করবেন

দেবদুলাল মুন্না: [২] ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার গবেষক ফাইজাল মুসাকে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিশ্বযুদ্ধ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে।কিন্তু এবার করোনা সংক্রমণের ফলে যে শারীরিক দুরত্ব বজায় রাখা হচ্ছে, মসজিদে ভীড় না করতে অনুরোধ করা হচ্ছে, গণইফতারি করতে না বলা হয়েছে , এতে এখন এই মহান রমজানটা পালন করতে হবে একা একা। এমন রমজান কখনো সারা বিশ্বে হয়নি।’

[৩] বাংলাদেশেও মসজিদে জামাত করে তারাবিহ না পড়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৪]মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এক বিবৃতিতে জানিয়েছে,এবারের রমজান হবে একদম ভিন্ন এক অভিজ্ঞতা, এবং পরিবর্তিত এই পরিস্থিতির সঙ্গে তাদের খাপ খাইয়ে নিতে হবে।

[৫] আরব নিউজ জানায়, সৌদি বাদশাহ মক্কা ও মদিনায় দুই মসজিদে তারাবি নামাজের অনুমতি দিয়েছেন। তবে আগের মতোই সাধারণ নামাজিরা এতে অংশ নিতে পারবেন না। সৌদি গ্রান্ড মুফতি ইঙ্গিত দিয়েছেন, ঈদের নামাজও ঘরে বসে পড়তে হতে পারে।

[৬] বিবিসি জানায়, ইরানে আয়াতুল্লাহ আলি খামেনীও রমজানে জামাতে নামাজ না পড়ার আহ্বান জানান। জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসাতেও রমজানে নামাজ হবে না, শুধু আজান হবে।

[৭]যুক্তরাজ্যসহ ইউরোপের অধিকাংশ দেশেই মসজিদে গিয়ে নামাজ পড়া এখন বন্ধ।মার্কিন যুক্তরাষ্ট্রেও একই অবস্থা। ব্রিটেনের ইসলামি আইন বিশেষজ্ঞ ড. ইনাম আল বাদাওয়ী বলেন, রমজানের মূল আধ্যাত্মিক শিক্ষা-আদর্শ এতে ক্ষতিগ্রস্ত হবেনা।বাসায় শারীরিক দুরত্ব বজায় রেখে নামাজ, রোযা, ইবাদত এসব করলেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়