শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে সামাজিক দূরত্ব মেনে ৭০০ মানুষকে খাদ্য সহায়তা

মুসবা তিন্নি : [২] সামাজিক দূরত্ব মেনে করোনাভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৭০০ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজ মাঠে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে।

[৩] অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। এরই ধারাবাহিকতায় আজ কর্মহীন ও নিম্ন আয়ের ৭০০জনকে খাদ্য সহায়তা প্রদান করা হলো। আগামীতে আরো করা হবে।

[৪] মেয়র আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদেশে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। সমাজের বিত্তবানদের সহযোগিতা রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। কতদিন এই সহায়তা দিতে হবে আমরা জানি না। তবে আমরা সব সময় মানুষের পাশে আছি।

[৫] এরআগে কলেজ মাঠজুড়ে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ৭০০টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সহায়তার প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ৫০০গ্রাম সুজি। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দুইজন মানুষের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে সুশৃঙ্খলভাবে মাঠ ত্যাগ করেন।

[৬] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর তানবিরুল আলম, মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. এফএএম জাহিদ ও কবি আরিফুল হক কুমার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ও জেলা ইউনিট অফিসার বাকি বিল্লাহ। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।

  • সর্বশেষ