শিরোনাম
◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেন্নাই থেকে তৃতীয় ধাপে ৪ শিশুসহ ১৬৮ বাংলাদেশি ফিরে আসেলন ইউএসবাংলা [২] ফেরতদের করোনা মুক্তির সনদ না থাকলেই দেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

লাইজুল ইসলাম: [৩] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান জানান, বিকেল চারটায় যাত্রীদের নিয়ে অবতরণ করে বিমানটি। আরো বেশ কয়েকটি ফ্লাইট ইউএসবাংলা পরিচালনা করবে। যারা এসেছেন তাদের সতর্কতার সঙ্গে স্ক্রীনিং করা হচ্ছে। এরপর তাদের হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দেওয়া হচ্ছে।

[৪] সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু পর্যটক ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি ভারতে আটকা পরে ছিলো। তাদের ফিরিয়ে আনতেই বাংলাদেশ সরকারের এই প্রচেষ্টা। আরো ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানায় তারা।

[৫] ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বুধবার বলেন, গত ২০ ও ২১ এপ্রিলের ধারাবাহিকতায় বুধবার চেন্নাইয়ে আটকে পড়া যাত্রী নিয়ে ইউএস-বাংলার একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

[৬] বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলেও অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারানটাইনে থাকতে হবে। আর যেসকল যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেই সেসব যাত্রীদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইনে থাকার নির্দেশনা রয়েছে।

  • সর্বশেষ