শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষার অনুমোতি দিলো জার্মান

মাহমুদুল আলম: [২] সুস্বাস্থ্যের অধিকারী ১৮ থেকে ৫৫ বছর বয়সী ২০০ মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ইউরোপের এই দেশটির ফেডারেল ইনস্টিটিউট ফর ভ্যাকসিনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য ইনডিপেন্ডেন্ট।

[৩] এতে বলা হয়েছে, ভ্যাকসিনটি তৈরি করছে জার্মান বায়োটেক কোম্পানি বায়োএনটেক। বিজ্ঞানীরা এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটির প্রতিরোধ সক্ষমতা এখন পরীক্ষা করবেন। প্রথম পর্যায়ে এই ২০০ ব্যক্তির পর ২য় পর্যায়ে আরও বেশি মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। বিশেষ করে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে যারা বেশি ঝুঁকিতে আছেন।

[৪]বায়োএনটেক কোম্পানি জানায়, তারা ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফিজারের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করছে। আর এই ভ্যাকসিনের নাম হচ্ছে বিএনটি-১৬২। যুক্তরাষ্ট্রেও বিএনটি ১৬২ ভ্যাকসিনটি পরীক্ষা করার কথা রয়েছে।

  • সর্বশেষ