শিরোনাম
◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্রীয় ব্যাংককের সমন্নয়হীনতার কারণে ডলারের দাম বাড়ছে অভিযোগ ব্যবসায়ীদের

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় সবকিছুরেই দাম বেড়েছে। বাদ যায়নি মার্কিন ডলারেরও। আন্তঃব্যাংক রেটে ডলারের দাম ৮৪ টাকা ৯৫ পয়সা হলেও ব্যাংকগুলো পণ্য আমদানি দায় পরিশোধে ডলারের মূল্য নিচ্ছে ৮৬ থেকে ৮৭ টাকা পর্যন্ত।

[৩] তবে ডলারের দামের জন্য ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংককে দোষারোপ করছেন। সঠিক তদারোকি না থাকায় ব্যাংকগুলো যে যার মতো করে দাম নিচ্ছে। ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দামও বাড়ছে বলেও জানান তারা।

[৪] চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলম জানান, বিশ্বব্যাপী এ দূর্যোগে এখন পণ্য আমদানি করা কষ্ট কর হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো ডালারের দাম বাড়িয়েছে। প্রত্যেক ডলারে এক টাকার বেশি বেড়েছে। আর ডলারের দাম বাড়লে এটা পণ্যের দামে প্রভাব ফেলে।

[৫] তিনি বলেন, আমরা মনে করি এ মর্হুতে ডলারের কোনো ঘার্তি থাকার কথা নয়। এটা হচ্ছে মুলত সমন্নয়হীনতার কারণে। কেন্দ্রীয় ব্যাংক চাইলে এটা দ্রুত সমাধান করতে পারে। অন্যথায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরো বেড়ে যাবে বলেও তিনি জানান।

[৬] কেন্দ্রীয় ব্যাংককের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, কোনো ব্যাংক যদি নির্ধারিত মূল্যের চেয়ে নিয়ম ভেঙ্গে ডলারের দাম বেশি রাখে তাহলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ্য ব্যবস্থা গ্রহণ করবো।
[৭] তিনি বলেন, সাধারণত কোনো ব্যাংকের যদি ডলারের প্রয়োজন পরে তাহলে তারা কেন্দ্রীয় ব্যাংককের দারস্থ হয়। করোনার এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক অন্যান্য সেবার পাশাপাশি এ সেবাও দিয়ে আসছে।

  • সর্বশেষ