শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেকের ল্যাবে আরো পাঁচজনের করোনা শনাক্ত

মঈন উদ্দীন : [২] রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আরও পাঁচজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩জন। একজন চাঁপাইনবাবগঞ্জের এবং অন্যজন জয়পুরহাটের বাসিন্দা। তবে প্রথমবার করোনা শনাক্ত হলো চাঁপাইনবাবগঞ্জে। আর রাজশাহী জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো আটজন।

[৩] রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, সোমবার পুঠিয়া উপজেলায় শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগির দুজনই নারী। তাদের বয়স যথাক্রমে- ২৫ ও ২৬ বছর। একজনের বাড়ি উপজেলার তারাপুর গ্রামে। অন্যজনের বাড়ি ধোপাপাড়া গ্রামে। একজন ঢাকা এবং অন্যজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
রাজশাহীর নতুন শনাক্ত আরেকজনের বাড়ি জেলার বাঘা উপজেলায়। তিনি রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডেই চিকিৎসাধীন।

[৪] পুঠিয়ার দুই নারীকে বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। তাদের বাড়িগুলোও লকডাউন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

[৫] রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয় পুঠিয়া উপজেলায়। এরপর পুঠিয়া উপজেলায় আরও দুইজন এবং মোহনপুর ও বাগমারা উপজেলায় একজন করে ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। সোমবার পুঠিয়ায় আরও দুইজন করোনা পজিটিভ নারী শনাক্ত হলেন। আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজিপুর থেকে ফিরেছেন। করোনা প্রতিরোধে রাজশাহী এখন লকডাউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়