শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সম্ভবত প্রাণী থেকেই এসেছে [২] ল্যাবে তৈরির প্রমাণ নেই, জানালো হু

আসিফুজ্জামান পৃথিল: [৩] গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চীন ভাইরাসটি বানিয়েছে কিনা তা জানতে তার সরকার তদন্ত করছে। তিনি দাবি করেন, সম্ভবত উহানের একটি ল্যাবেই এটা বানানো হয়েছে। রয়টার্স

[৪] জেনেভার এক সংবাদ সম্মেলনে হু এর মুখপাত্র ফাদেলা কালিব বলেন, ‘এটা মানুষের তৈরি এমন কোনও প্রমাণ আমরা পাইনি। মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এটা কোনও প্রাণী থেকেই এসেছে।’

[৫] কালিবের মতে এটি প্রজাতির বাঁধা ভেঙে মানবদেহে আক্রমণ করেছে। তবে তাকে মধ্যবর্তী কোনও ক্যারিয়ার ব্যবহার করতে হয়েছে। তবে তার কাছে জানতে চাওয়া হয়েছিলো, এই ভাইরাস ল্যাব থেকে পালিয়েছে এমন কোনও সম্ভাবনা থাকতে পারে কিনা। তিনি এর জবাব দেননি।

[৬] তিনি বলেন, ‘আমরা শুধু কোভিড নিয়েই কাজ করছি বিষয়টা এমন নয়। আমাদের আরও অনেক স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করতে হচ্ছে।’

[৭] হু কে চীনের দালাল বলে অভিহিত করে আসছেন ট্রাম্প। এই অভিযোগ তুলে তিনি হু এর জন্য ঘোষিত সব ফান্ড বন্ধ করে দিয়েছেন।

  • সর্বশেষ