শিরোনাম
◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিআরইউর সদস্যরা ডিআরইউ থেকে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ সরবরাহকৃত নিত্যপ্রয়োজনীয় পাঁচ ধরণের পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে।

[৩] জানানো হয়, টিসিবির ট্রাক থেকে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা ও খেজুর ক্রয় করা যাবে। তবে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ওই সকল পণ্য বিক্রি শুরু হবে।

[৪] মঙ্গলবার ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ এ পণ্য ক্রয়ের মাধ্যমে বিক্রি’র কার্যক্রম উদ্বোধন করেন।

[৫] এ সময় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংগঠনের সদস্যদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্যরা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিসিবির পণ্যগুলো নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন।

[৬] তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ দুঃসময়ে কিভাবে সদস্যদের পাশে থাকা যায় তার সকল চেষ্টা করা হচ্ছে।

[৭] তিনি আরো জানান, যে সকল সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের কয়েকজনের শারীরিক অবস্থার উন্নতিতে হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত অন্য সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়।

  • সর্বশেষ