শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক দূরত্ব না মেনে ভাতিজির জন্মদিনের পার্টিতে জমায়েত করে সমালোচনায় রোনালদো

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাসের মধ্যেই ভাতিজি এলিসিয়ার জন্মদিনের পার্টিতে জমায়েত করে সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় ১৮ জন মতো সদস্য নিয়ে জন্মদিন পালন করা হচ্ছে। সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। -জি নিউজ

[৩] পর্তুগালে বর্তমানে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এরমধ্যে রোনালদোর এই পার্টি তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। পার্টিতে রোনালদোর মা উপস্থিত ছিলেন। যিনি গতমার্চেই স্টোক করেছিলেন।

[৪] তবে চাচার পাশে দাঁড়িয়েছেন এলিসা। এই ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, পরিবারের সবাই যখন কোয়ারেন্টাইনে, তখন একত্রে জন্মদিন পালনে বাধা নেই। ইতালিয়ান ফুটবল লিগ বন্ধ ঘোষণা করার পর পরিবার পরিজন নিয়ে ৯ মার্চ থেকে পর্তুগালে অবস্থান করছেন রোনালদো। কবে তিনি রোমাতে ফিরবেন সে বিষয়ে এখনো পরিস্কার কিছু জানা যায়নি। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়