শিরোনাম
◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুবিধাবঞ্চিতদের সহযোগিতার জন্য কর্মীদের একদিনের বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের সংকটময় সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

[৩] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সব পর্যায়ের কর্মীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে। ১৯ এপ্রিল একটি অফিসিয়াল আদেশে জারি করা হয়েছে।

[৪] তিনি বলেন, এই জাতীয় দুর্যোগে সময়ে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। যার যেন সামর্থ রয়েছে সেই আলোকে। আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটা অতি সামন্য। তবে এভাবে সবাই এগিয়ে আসলে তা বড় অংকে পরিণত হবে।

[৫] আদেশে বলা হয়, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

[৬] প্রতিনিয়ত চলেছে করোনা আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। সব কিছু বন্ধ থাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের আর্থিক খাত। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ