শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনি পৌর মেয়র দরিদ্রদের ৭ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ

আরিফ হোসেন: [২] করোনা পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য মাদারীপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে কালকিনি পৌরসভার হতদরিদ্রদের জন্য ৪ কিস্তিতে ৭ মেট্রিক টন জিআর চাল ও নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়। নিউজ২৪

[৩] কাউন্সিলরদের না জানিয়ে, মেয়র উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

[৪] কাউন্সিলদের অভিযোগ, মেয়র কোন সভা না করে এই চাল উত্তোলন করেছেন। কোথায় তা বিতরণ করেছেন তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে পৌরসভার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সরকারের ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে।

[৫] ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী । তাদের দাবি করোনার কারণে কর্মহীর থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করলেও পাননি কোন সরকারি সহায়তা ।

[৬] কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। গরীবের চাল আত্মসাতের ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেন, জেলা প্রশাসক । এছাড়া স্থানীয় সরকার অধিদপ্তরেও বিষয়টি জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়