শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে লকডাউন ভেঙে রথযাত্রা, মামলা দায়ের

মহসীন কবির : [২] ভারতে বিজেপি নিয়ন্ত্রিত কর্ণাটকের কালবুর্গি জেলার সিদ্ধলিঙ্গেশ্বর মন্দিরে লকডাউন ও জনসমাবেশের নিষেধাজ্ঞা ভেঙে রথযাত্রা উৎসব উদযাপনের ঘটনায় মন্দির পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পাশাপাশি সামাজিক দুরত্বের বিধিনিষেধ অমান্য করে রথযাত্রায় যোগ দেয়া ভক্তদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এঘটনায় অন্তত ১৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তা ও ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করা হয়েছে।

[৩] রথযাত্রা উৎসবে কালবুর্গি জেলা ছাড়াও আশেপাশের কয়েকটি এলাকা থেকে শতাধিক মানুষ যোগ দেন। তাদের কারও পরনেই মাস্ক কিংবা গ্লাভস ছিল না। করোনাভাইরাসে ভারতের প্রথম মৃত্যু হয় কালবুর্গি জেলাতেই। জেলাটিকে এরই মধ্যে করোনা সংক্রমণের অন্যতম ঝুঁকিপূর্ণ হটস্পট হিসেবে চিহ্নিত করে লকডাউন জারি করা হয়েছে। নিষেধ করা হয়েছে সব ধরণের ধর্মীয় সমাবেশ। ভারতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫শর বেশি। মোট আক্রান্ত ১৬ হাজার ৩৬৫ জন। ডিবিসি টিভি

  • সর্বশেষ