শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার চিকিৎসা বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট : [২] করোনা পরিস্থিতি মোকাবিলায় হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছে মালয়েশিয়া। এ জন্য হাইড্রোক্লোরোকুইন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছে দেশটি।

[৩] মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এক চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে অনুরোধ করেন।

[৪] গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে জানায় কুয়ালালামপুর।

[৫] চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সে দেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। ঘনিষ্ঠভাবে কাজ করছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে।

[৬] এ ছাড়া হিশামুদ্দিন তুন হুসেইন বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়