শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের হাটহাজারী উপজেলা লক ডাউন ঘোষণা

রাজু চৌধুরি , চট্টগ্রাম প্রতিনিধি : [২] জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীর পর এবার হাটহাজারী উপজেলা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।

[৩] রোববার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। ইউএনও জানান, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে জনগণের জানমালের নিরাপত্তায় হাটহাজারী উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

[৪] এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট বসিয়ে নিয়মিত নজরদারি করা হবে। এর ফলে আগামীকাল ভোর থেকে হাটহাজারী উপজেলা থেকে কেউ অন্য কোনো উপজেলা বা জেলায় যেমন যেতে পারবে না, তেমনি বাইরে থেকে হাটহাজারী উপজেলায়ও কেউ ঢুকতে পারবে না। পাশাপাশি গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে।

[৫] বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য-খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী লকডাউনের আওতামুক্ত থাকবে।

[৬] এর আগে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়