শিরোনাম
◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাভার্ডভ্যানে মিললো ১৮ হাজার ইয়াবা

মাসুদ আলম : [২] রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন রাফি ফিলিং স্টেশনের সামনের সড়কে এ অভিযান চালায় র‌্যাব-১১। এসময় চালক টিপু মুন্সী ও হেলপার নাঈম মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

[৩] র‌্যাব জানায়, কাভার্ডভ্যান প্লাস্টিকের খালি ক্যারেড বোঝাই করে ঢাকা যাচ্ছিল। কাভার্ডভ্যানের ভেতর রক্ষিত ৭৪০টি খালি ক্যারেডের মধ্যে ৩টি ক্যারেডের পিছনের অংশের পাইপে বিশেষ ছিদ্র করে তার ভিতরে ইয়াবা লুকিয়ে কাঁদা দিয়ে তা পুনরায় ভরাট করে রাখে।

[৪] টিপু মুন্সী ও হেলপার মো. নাঈম মুন্সী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় কক্সবাজার থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর।

  • সর্বশেষ