শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফির নানা ডা. মাসুদ করোনা আক্রান্ত

মহসীন কবির : [২] করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজার নানা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহম্মেদ। ডা. মাসুদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি। মানবজমিন

[৩] জানা গেছে, মাশরাফির নানা মাসুদ আহম্মেদের পরিবার বসবাস করেন ঢাকায়। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ঢাকায় ফেরার অনুরোধ করলেও ডা. মাসুদ খুলনাতেই রয়ে যান। করোনা মোকাবিলার জন্য হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন।

[৪] নানার কভিড-১৯ পজিটিভ হওয়ার ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমার নানা মাসুদ আহম্মেদ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোটামুটি ভালো অবস্থায় আছেন। তবে গায়ে জ্বর আছে ওনার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়