শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ কর্মকর্তার ফেসবুক স্ট্যাটাস ‘মানবতা আছে বলেই পৃথিবী আজও এত সুন্দর’

সুজন কৈরী: [২] শুক্রবার গভীর রাতে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সিলেটে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু লিখেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ দিয়ে যদি মানুষের কল্যান হয়, তাহলে আসুন, আমরা অপব্যবহার না করে কল্যানের কাজে ব্যবহার করি।

[৩] ওসি লিখেন, গত ৮ এপ্রিল দূর্গম কেচু টিলা গ্রামের অভুক্ত একটি পরিবারে রাতের আঁধারে খাবার সরবরাহের ঘটনা ফেসবুকে ভাইরাল হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী হৃদয়বান ব্যাক্তি রফিক মিয়ার দৃষ্টিগোচর হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাকে ফোন দিয়ে বিস্তারিত ঘটনা শুনেন এবং সিলেটে অবস্থানরত তার বড় ভাই সফিক মিয়া ও তার বন্ধু বিপুল দওের মাধ্যমে কেচু টিলা গ্রামের ১১৫টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ইত্যাদি ত্রান সামগ্রী হিসেবে প্রদান করেন। অনুমান পাঁচ শতাধিক লোকের খাদ্য সরবরাহ করেন। এবং অভুক্ত আছমা বেগমের পরিবারকে এক মাসের খাবার প্রদান করেন।

[৪] ত্রান বিতরণ কাজে আমার উপস্থিতিরও ত্রান সুষ্ঠভাবে বন্টনের জন্য সহযোগীতা চেয়ে অনুরোধ করিলে আমি নিজে উপস্থিত থাকিয়া সার্বিক সহযোগিতা করি। দূর্গম এই এলাকায় আগমনের জন্য ধন্যবাদ আপনাদের। ‘জয় হউক মানবতার’

  • সর্বশেষ
  • জনপ্রিয়