শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্পিউটারে চোখ জ্বললে মেনে চলুন ৬ নিয়ম

তন্নীমা আক্তার : [২] সারা বিশ্বে চলছে লকডাউন। অফিস আদালত সব ছুটি। তারপরও অনেকে কিন্তু অফিসের কাজ বাসায় বসেই করছেন। কম্পিউটার বা ল্যাপটপে টানা আট-দশ অথবা বারো ঘণ্টা অফিস বা ব্যক্তিগত কাজ করছেন এমন মানুষের সংখ্যা অনেক । তা ছাড়াও ব্যক্তিগত প্রয়োজনের জন্যও দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে হয়, এমন মানুষের সংখ্যাও অনেক। অনেকক্ষণ সময় নিয়ে
ইলেকট্রনিক ডিভাইস চোখের সামনে খুলে রাখলে চোখ জ্বালা করে অনেকেরই। চোখে চাপ পড়ে। সংবাদ প্রতিদিন

[৩] চিকিৎসকরা জানাচ্ছেন, স্ক্রিন থেকে যে নীল আলো বেরিয়ে আসে তা চোখের ক্ষতি করে। ড্রাই আই সমস্যা শুধু চোখেই নয়, শরীরেও খারাপ প্রভাব ফেলে। ফলে কাজ করার ইচ্ছা হারায়।

[৪]এখন প্রশ্ন হল, এমন পরিস্থিতিতে কী করণীয়। কারণ দেশজুড়ে লকডাউনের সময়সীমা আরও বেড়েছে। অর্থাৎ এভাবেই বাড়ি বসে কাজ চালিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে যাওয়ার উপায় নেই। না, দুশ্চিন্তার কিছু নেই। গুরুগ্রামের একটি রিসার্চ ইনস্টিটিউশনের ডিরেক্টর ডা. অনিতা শেঠী এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার ৬টি সহজ উপায় বাতলে দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, কোন পন্থায় কাজও করা যাবে আবার চোখেও চাপ পড়বে না।

১. টানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে প্রতি ১৫-২০ মিনিট কিংবা অন্তত এক ঘণ্টা অন্তর বিরতি নিন। এতে চোখ খানিকটা বিশ্রাম পায়। সেই বিরতিতে দূরের জিনিস দেখার চেষ্টা করুন।

২. ল্যাপটপ বা ডেস্কটপ থেকে বিরতি নেওয়ার মানে কিন্তু এই নয় যে আপনি মোবাইল ঘাঁটতে শুরু করলেন। কিংবা টিভির পর্দায় চোখ রাখলেন। অনেকে আবার মনটা অন্যদিকে ঘোরাতে হাতে তুলে নেন গল্পের বই। তাহলে কিন্তু কোনও লাভ হবে না। ওইটুকু সময় চোখকে বিশ্রাম দিন। প্রয়োজনে চোখ বন্ধ করে গান শুনুন বা গল্প করুন।

৩. চোখ অতিরিক্ত জ্বালা করলে কিংবা চুলকালে অথবা চোখ লাল হয়ে তা থেকে জল পড়লে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তাঁর দেওয়া ওষধু খান। নিজের থেকে কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে যাবেন না। লকডাউনের সময় ভিডিও কলেই চিকিৎসকের পরামর্শ নিন। ডাক্তার না বললে কোনও আই ড্রপ ব্যবহার করবে না।

৪. চশমা পড়েন। তাহলে অবশ্যই সেটি নিয়মিত পরিষ্কার করুন। ঝাপসা দেখলে কিন্তু আরও সমস্যা। কাজের সময় অকারণে চোখে হাত দেবেন না। এতে কিন্তু করোনা সংক্রমণের সম্ভাবনাও রয়েছে।

৫. দিনের একটা সময় অবশ্যই শরীরচর্চা করুন। এতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। চোখও ভাল থাকে।

৬. শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করবেন না। সবচেয়ে ভাল হয় চেয়ার-টেবিলে বসুন। অন্ধকারের সঙ্গে স্ক্রিনের সামনে বসবেন না। ঘরের আলো জ্বালিয়ে নিন। এতে চোখে চাপ কম পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়